বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৮:৫০ পিএম
ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধায় উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা গ্রামে এ ঘটনা ঘটে। এ দিকে একই দিন রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। এবং বুধবার সকালে ভিকটিমকে মেডিক্যাল পরিক্ষার জন্য চাঁদপুরে প্রেরন করা হয়েছে।
জানাযায়, মঙ্গলবার সন্ধায় উপজেলার ৯নং গোবিন্ধপুর ইউনিয়নের হাঁসা গ্রামের মাঝি বাড়ির আবুল কালাম (৫০) শিক্ষার্থীকে কৌশলে দুলালের ঘরে নিয়ে যায়। এসময় মেয়েটির মুখের ভেতরে আপেল ঢুকিয়ে দিয়ে চোখ বন্ধ করে জোর পূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় লম্পট আবুল কালাম। বিষয়টি মেয়েটি তার মায়ের কাছে বললে তার মা তাকে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসে।  এই সময় কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আইন গত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় পাঠায়। রাতে বিষয়টি আমলে নিয়ে থানার অফিসার ইনর্চাজ সাইদুল ইসলাম মামলা রুজু করেন।
স্খানীয় লোকজন বলেন, আবুল কালামের স্ত্রী মারা গেছে এখনও ৪৫ দিন হয়নি এর ভেতরে সে এই কাজ করেছে। আমরা তার বিচার চাই। যাতে সমাজে কেউ এই ধরনের খারাপ কাজ করতে না পারে।
শিক্ষার্থীর মা বলেন, আমি বিকালে আমার মেয়েকে কয়েল আনতে দোকানে পাঠিয়েছিলাম। সন্ধ্যায় হয়ে গেছে আসতে দেরি দেখে আমি সামনে গিয়ে দেখি আমার মেয়ে খুড়িয়ে হাটছে। আমি তাকে জিজ্ঞাসার পর তার সাথে ঘটে যাওয়া বিষয়ে আমার আমাকে জানায়। আমি এই লম্পটের বিচার চাই।
এদিকে ধর্ষনের ঘটনার পর লম্পট আবুল কালাম পালিয়ে যায়। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।
ফরিদগঞ্জ থানা অফিসার ইনর্চাজ সাইদুল ইসলাম বলেন, রাতে ঘটনাটি শুনে মামলা রুজু করেছি। ভিকটিমকে মেডিক্যাল পরিক্ষার জন্য চাঁদপুরে পাঠিয়ে দিয়েছি এবং আসামী ধরার জন্য আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।