শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সর্বজনীন পেনসন স্কীম বিষয়ে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৯:০৫ পিএম
সর্বজনীন পেনসন স্কীম বিষয়ে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়
সর্বজনীন পেনসন স্কীম বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করণে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এটি অনুষ্ঠিত হয়। ওই সময় শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াসির আরাফাত আলোচ্য সর্বজনীন পেনসন স্কীম বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ও জনগণের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এই প্রসঙ্গে তিনি বলেন, এতদিন শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী পেনসন সুবিধা ভোগ করতেন।
যেটি সাধারণ জনগণের কল্পনার বাইরে ছিল। বর্তমানে সরকার সাধারণ জনগণের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং বার্ধক্য বয়সে কর্মহীন মানুষ কারো মুখাপেক্ষী না হয়ে একটি স্বচ্ছল জীবন যাপন করতে পারেন, এটি তারই প্রয়াস।
এ লক্ষ্যে সরকারের এই মহৎ জনবান্ধব সর্বজনীন পেনসন স্কীম কর্মসূচি জনগণ যেন খুব সহজে লুফে নিতে পারেন সেজন্য গণমাধ্যমের কর্মীদের অংশগ্রহণ জরুরি বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
এ সময় বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া, সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, কার্যকরী সদস্য অধ্যাপক মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির।
আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সদস্য ডা: দুলাল চন্দ্র ঘোষ,মো: রুহুল আমিন তরুণ, মোঃ ফরিদ পাটোয়ারী, মনিরুজ্জামান শান্ত, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মো: ইউসুফ আলী, সৈয়দ মোকাদ্দেস হোসেন,মাহবুব হাসান বাবলু,মো: নুরে আলম, মো: গিয়াস উদ্দিন, শামীম আহমেদ, শাখাওয়াত হোসেন হ্নদয়সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital