বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সাবেক ছাত্রলীগ সভাপতির উপর সন্ত্রাসী হামলা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১:০৪ পিএম
ফরিদগঞ্জে সাবেক ছাত্রলীগ সভাপতির উপর সন্ত্রাসী হামলা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী মাহাবুব আলম সোহাগের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ বাজারে থানার মোড়ে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান সোহাগ ক্লথ স্টোরে এ হামলার ঘটনা ঘটে।

জানাযায়, মাহাবুব আলম সোহাগ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন, প্রতিমধ্যে কয়েকজন সন্ত্রাসী দোকানে প্রবেশ করে তার উপর অতর্কিত হামলা চালায়, এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, অবস্থা আশংকাজনক বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করে।

এদিকে হামলার ঘটনা হাটবার হওয়ায় বাজারে আসা সাধারন ক্রেতা ও বিক্রেতারা আতংকিত হয়ে পড়ে। তারা জানান, প্রকাশ্যে বাজারে থানার মোড়ে প্রশাসনের নাকেন ডগায় এমন হামলার নিন্দা জানান।

Model Hospital

পরে দুপুরের পর থেকে বাজারে থমথমে অবস্থা বিরাজ করায় বাজারের মোড়ে মোড়ে পুলিশের অবস্থান লক্ষ করা যায় এবং পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়।

হামলার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাধক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হকসহ রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হামলাকে রাজনৈতিক প্রতিহিংসা উল্লেখ করেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

সাবেক এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, হামলার সংবাদ পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজারে পুলিশ মোতায়েন করি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হামলার ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।