বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শনিবার চাঁদপুরের যেসব এলাকায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৯:৩০ পিএম
শনিবার চাঁদপুরের যেসব এলাকায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

চাঁদপুর সদর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলবে শনিবার (২৭ এপ্রিল) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার মহিবুর রহমান।

তিনি বলেন, অন্য একটি কোম্পানি গ্যাস লাইনের মেরামত কাজ করবে। এতে জেলার যেসব স্থানে গ্যাস সংযোগ রয়েছে, সেসব স্থানে মাইকিং করা হচ্ছে।

তিনি আরও জানান, গ্রাহককের দুর্ভোগ এড়াতে মেরামত কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহের প্রস্তুতি রাখা হয়েছে।

Model Hospital

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সব শ্রেণীর সম্মানীত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (২৭ এপ্রিল) শনিবার সকাল ৮টা থেকে রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত একদিন চাঁদপুরের আওতাধীন চাঁদপুর সদর, মতলব, হাজীগঞ্জ ও শাহরাস্তি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ বিষয়ে সচেতন থাকা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে বিশেষভাবে অনুরোধ করা হলো। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital