মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০:০৮ পিএম
ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন

চাঁদপুর সদর উপজেলার পরিষদ নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন। ইতিমধ্যে তাকে নিয়ে চলছে চা দোকান থেকে শুরু করে উপজেলার প্রতিটি অলি-গলিতে সর্বস্তরের মানুষের মুখে নানা আলোচনা-পর্যালোচনা।

নির্বাচনের জন্য পুর্ন প্রস্তুতি নিয়ে ভোটার, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করে মাঠ হাঁকাচ্ছেন তিনি। উপজেলা, ইউনিয়নে ও সর্বস্তরে বেশ জনপ্রিয় ব্যক্তি তিনি। তাকে ঘিরে আলোচনা ক্রমশ সরগরম হচ্ছে সমস্ত উপজেলায়। চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মুখ হুমায়ুন কবির সুমন। ইতোমধ্যে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের মাঝে শক্ত অবস্থান তৈরি করেছেন আদর্শবান এই নেতা। এছাড়া আচরণগত ভদ্রতা ও নম্রতার কারণে তিনি সব শ্রেণি পেশার মানুষের কাছে সমান জনপ্রিয়। বিপদাপদে পাশে থাকা, আর্থিক ও সামগ্রিক সহযোগিতা করার কারণে যুব সমাজের কাছেও প্রিয় মুখ তিনি। উপজেলা যুবলীগের লীগের দীর্ঘদিনের এই নেতা ক্লিন ইমেজ, সততা, নিষ্ঠা ও বলিষ্ঠ কণ্ঠস্বর ও সর্বমহলে প্রশংসিত।

প্রার্থীতা ঘোষণার পরেই চাঁদপুর সদরের ১৪ টি ইউনিয়ন ও ১৫ টি ওয়ার্ড চসে বেড়াচ্ছেন, তারপর থেকেই তৃণমূল খুশীর জোয়ারে ভাসছে। তৃণমুলে গণজোয়ার উঠেছে। হাজারো নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সমর্থন জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায়তেও সমর্থনের ঝড় উঠেছে।

রাজনীতি ও সামাজিক নানা কর্মকান্ডের মধ্য দিয়ে তিনি মানুষের অতি আপনজন হয়ে উঠেন। সংস্কৃতিমনা, সমাজকর্মী, দৃঢ়চেতা এই মানুষটি প্রজ্ঞা দিয়ে ভালোবাসার মানুষ হিসেবে নিজেকে গড়তে পেরেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নৈতিক সততা, রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার সামর্থ্য, সত্যি কথা বলার সৎ সাহস ও তৃণমূল নেতাকর্মীদের প্রতি গভীর মমত্ববোধ তাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে, তিনি এখন তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের অনুভূতি আর অনুপ্রেরণার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। তৃণমূল নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষার সংগ্রামী রাজনৈতিক ঠিকানায় পরিণত হয়েছেন। শুধু তৃণমূলের কর্মী সমর্থকই নয় জনসাধারণের মাঝেও তাঁর গ্রহনযোগ্যতা আকাশচুম্বী। সদরের বেশীরভাগ তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা অ্যাড হুমায়ুন কবির সুমনকেই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে চায়। প্রার্থীতা ঘোষণা করার পরেই সদরের প্রত্যেকটি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Model Hospital

সকাল থেকে শুরু করে রাত অবধি চলছে তার প্রচারণা-গণসংযোগ। নেতাকর্মীরা প্রিয় নেতাকে কাছে পেয়ে থাকে উচ্ছ্বসিত। আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ফটোসেশন ও সেলফিও তুলছেন নেতার সাথে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদরে এবার চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও শুরু থেকেই প্রচারণার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন সুমন।

অ্যাড. হুমায়ুন কবির সুমন দীর্ঘদিন যাবত রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে সম্পৃক্ত রয়েছেন। নিন্মে তার জীবন বৃত্তান্ত তুলে ধরা হলো।

শিক্ষাগত যোগ্যতা:
প্রাইমারি: চাঁদপুর ষোলঘর আদর্শ প্রাইমারি স্কুল, এস এস সি: চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাই স্কুল, এইচ এস সি: বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ। অনার্স: ম্যানেজমেন্ট বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ,
মাস্টার্স: ম্যানেজমেন্ট বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, এল এল বি: প্রাইম ইউনিভার্সিটি, মিরপুর ঢাকা বাংলাদেশ।

সামাজিক অবস্থান:
সভাপতি, চাঁদপুর ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়, সভাপতি, মধ্যতরপুরচন্ডী আলী দাখিল মাদ্রাসা, পরিচালক, মারফত আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, উপদেষ্টা, অ্যাডভেঞ্চার বয়েজ (সামাজিক ও মানবিক সংগঠন)।

ক্রীড়াঙ্গন: যুগ্ম-সাধারণ সম্পাদক, শেখ কামাল একাডেমি, চাঁদপুর, সভাপতি, ষোলঘর স্পোর্টিং ক্লাব, চাঁদপুর, উপদেষ্টা, একুশে স্পোর্টিং ক্লাব।
রাজনৈতিক অবস্থান: সাবেক, এ পি এস পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আহ্বায়ক, চাঁদপুর উপজেলা আওয়ামী যুবলীগ (চলমান), সম্মানিত সদস্য, আহ্বায়ক কমিটি চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগ (চলমান), সাবেক যুগ্ম-আহ্বায়ক, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ। • সাবেক সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ, সাবেক সম্মানিত সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, চাঁদপুর জেলা।

মাঠ উন্মুক্তের নির্দেশ প্রধানমন্ত্রীর, ফরিদগঞ্জে মাদ্রাসার মাঠে খেলার সুযোগ নেই

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম
মাঠ উন্মুক্তের নির্দেশ প্রধানমন্ত্রীর, ফরিদগঞ্জে মাদ্রাসার মাঠে খেলার সুযোগ নেই
শিশু-কিশোর ও তরুণদের শারীরিক-মানসিক বিকাশে দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি খেলার মাঠ গড়ে তোলা এবং মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অথচ চাঁদপুরের ফরিদগঞ্জে একটি মাদ্রাসার বড় মাঠ থাকা সত্ত্বেও সেখানে খেলাধুলার সুযোগ পাচ্ছে না শিক্ষার্থী ও স্থানীয় তরুণেরা। দীর্ঘদিন ধরে মাঠটি ব্যবহারের অনুমতি না পাওয়ায় এবার মাঠ উন্মুক্ত করার দাবিতে স্থানীয় সংসদ সদস্যের দ্বারস্থ হয়েছেন ক্রীড়াপ্রেমী তরুণেরা। এ নিয়ে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পৃথক আবেদন ও স্মারকলিপিও দেওয়া হয়েছে।
ঘটনাটি উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইসলামপুর শাহ্ ইয়াছিন সিনিয়র ফাজিল মাদ্রাসার। অভিযোগ উঠেছে, মাদ্রাসার বড় মাঠটি থাকলেও দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও স্থানীয় শিশু-কিশোরদের সেখানে খেলাধুলার সুযোগ দেওয়া হচ্ছে না। এতে লেখাপড়ার পাশাপাশি শারীরিক অনুশীলন ও সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে তারা।
আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেছে, শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। অথচ মাদ্রাসায় মাঠ থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাচ্ছে না। এমনকি প্রতিবছর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজন করা হলেও শিক্ষার্থীদের যথাযথভাবে সম্পৃক্ত করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. হৃদয় মুন্সী গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের কাছে এলাকার তরুণদের পক্ষে আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় শিশু-কিশোর ও যুবসমাজ অবসর সময়ে সুস্থ বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। মাদ্রাসার মাঠটি কমিটির বিভিন্ন কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে খেলাধুলার জন্য ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। ফলে এলাকার তরুণদের স্বাভাবিক খেলাধুলার পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় মাঠটি উন্মুক্ত অথবা খেলাধুলার উপযোগী করে দিতে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এদিকে, গত ৮ অক্টোবর সচিবালয়ে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দেন। আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশনাও দেন তিনি। আগামী প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মাঠটি সংস্কার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার প্রেক্ষাপটে ফরিদগঞ্জের এই মাদ্রাসার মাঠটি শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের জন্য উন্মুক্ত করার দাবি আরও জোরালো হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, যেখানে মাঠের অভাবে শিশু-কিশোরেরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না, সেখানে বিদ্যমান একটি মাঠ কেন তাদের জন্য ব্যবহারযোগ্য করা হবে না?
তবে মাঠটি উন্মুক্ত না করার পেছনে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আমির হোসেন। তিনি বলেন, মাদ্রাসার পেছনে দুজন পীর সাহেব শায়িত আছেন। মাঠে মাহফিলও অনুষ্ঠিত হয়। এ কারণে সেখানে খেলাধুলার অনুমতি দেওয়া হয় না। এতে তাঁদের প্রতি বেয়াদবি হতে পারে বলে মনে করেন তিনি।
অধ্যক্ষ আরও বলেন, অনেক সময় ব্যক্তিগত মতামতই কাল হয়ে দাঁড়ায়। মাদ্রাসার সভাপতি তাঁর ঊর্ধ্বতন হওয়ায় সভাপতির সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ তাঁর নেই।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি মাদ্রাসার মাঠ পরিদর্শন করেছেন। মাদ্রাসার মূল মাঠটি বর্তমানে খেলাধুলার অনুপযোগী হওয়ায় আপাতত ইবতেদায়ি শাখার সামনের মাঠটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মূল মাঠটি খেলাধুলার উপযোগী করতে হলে অর্থ বরাদ্দের প্রয়োজন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে। তিনি তদন্ত করে বিকল্প মাঠ ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের দাবি, মাঠটি শুধু একটি প্রতিষ্ঠানের সম্পদ হিসেবে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থী ও এলাকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নির্দিষ্ট সময়সূচিতে মাঠটি ব্যবহারের সুযোগ তৈরি করা সম্ভব বলে মনে করছেন তাঁরা।
তাঁদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে মাদ্রাসার মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত করবে। এতে নতুন প্রজন্ম মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ বিনোদন, খেলাধুলা ও সামাজিক সম্প্রীতির পরিবেশ পাবে।