বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে তীব্র গরমে পাঠদান ব্যহত হচ্ছে, মর্নিং স্কুলের দাবি

হাইমচর প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১:১৮ এম
হাইমচরে তীব্র গরমে পাঠদান ব্যহত হচ্ছে, মর্নিং স্কুলের দাবি
তীব্র গরমে হাইমচরে স্কুল শিক্ষার্থীদের সীমাহীন ভোগান্তি। বেশ কিছুদিন ধরে দেশে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। আরও কিছুদিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উদ্ভুত পরিস্থিতিতে চাঁদপুরের হাইমচরে চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা। প্রচন্ড গরম উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যানের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেশি হচ্ছে।
এ অবস্থায় গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ছুটি অথবা ক্লাস কার্যক্রমের সময় কমিয়ে আনার পাশাপাশি মর্নিংক্লাসের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।
শিক্ষার্থীরা বলছেন, প্রচন্ড গরমে আমরা নিয়মিতভাবে ক্লাস করতে হিমশিম খাচ্ছি। বেলা বাড়ার সাথে সাথে শ্রেণিকক্ষে পাঠদানে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমাদের শিক্ষকরাও স্বস্তিতে পড়াতে পারছেন না। প্রাইমারি স্কুলের মতো আমাদের ও মর্নিং ক্লাসের ব্যবস্থা করলে আমাদের জন্য ভালো হবে।
শিক্ষকরা বলছেন, তীব্র তাপদেহের কারণে কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে।
ফলে শিক্ষার্থীরা গরমে কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে। মর্নিং ক্লাস হলেই অনেকটাই গরমের তীব্র তাপদাহ থেকে রক্ষা হবে বলেও জানান তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital