মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় সাড়ে ১২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১:২১ এম
কুমিল্লায় সাড়ে ১২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন পাদুয়ার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে ১২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ টিম।
জানা যায়, গত শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন পাদুয়ার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে জেলার বুড়িচং থানার ময়নামতি এলাকার শাহ আলমের ছেলে মোঃ সোহেল রানা (৩১) কে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র‌্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে।
জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সিপিসি-২ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম
দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর শহরের শপথ চত্বর ও কালীবাড়ী কোর্ট স্টেশন এলাকায় অবস্থান নেন তাঁরা। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদের নেতৃত্বে এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী বলেন, আমার বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেইসবুকে দেশবিরোধী কর্মসূচি ঘোষণা করেছে।‌ তারা গুপ্তভাবে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের যে কোন নাশকতা প্রতিরোধে আমরা রাজপথে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে রাজপথে আছি। শুধু শহরেই নয়, প্রতিটি জনবহুল এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে। কোন অবস্থাতেই আমরা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ ছাত্রসংগঠনের কোন অপতৎপরতা চলাতে দিবো না। কেউ যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তবে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদে বলেন, ছাত্রদল এদেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। স্বৈরাচার আওয়ামীগের পতন ঘটিয়ে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা রয়েছে। তাই দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে আছে এবং থাকবে।