বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তৃষ্ণার্তদের মাঝে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শরবত বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৮:০৯ পিএম
তৃষ্ণার্তদের মাঝে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শরবত বিতরণ
তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁদপুরের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র তাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এসব মানুষদের একটু স্বস্তি দিতে ও ক্লান্তি নিবারনের জন্য বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে লেবুর শরবত বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে চিত্রলেখা মোরে বিনামূল্যে উদ্যোগ নেন তারা। এতে পথচারী, রিকশা চালক সহ শ্রমজীবী দুই সহস্রাধিক মানুষকে লেবুর শরবত খাওয়ান সমিতির নেতৃবৃন্দ।

এ সেবাকে সাধুবাদ জানিয়েছেন সরবত পাওয়া নিম্নবিত্ত মানুষেরা। তারা বলেন, ‘আমরা খুব খুশি। আল্লায় আপনেগো মঙ্গল করুক।’ সবার জন্য বিনামূল্যে শরবত বিতরণ করায় পথচারীরা ধন্যবাদ জানান। একইসঙ্গে ‘এ এক অভূতপূর্ব দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও জানান তারা।’

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি এস এম মোর্শেদ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন খান, সহ-সভাপতি হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদ হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক শরিফ আহমেদ খান, সম্মানিত সদস্য আবু জাফর পাটোয়ারী।

Model Hospital

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।