বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অতিরিক্ত তাপদাহে বৃদ্ধের মৃত্যু

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৮:২৪ পিএম
কচুয়ায় অতিরিক্ত তাপদাহে বৃদ্ধের মৃত্যু

কচুয়ায় চলতি মৌসুমে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে সোমবার।

গত সোমবার তীব্র দাবদাহে ইদ্রিস আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, ইদ্রিস আলী উপজেলা কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে মুরগী ব্যবসায়ী করে আসছেন। ইদ্রিস আলী গত সোমবার সন্ধ্যায় কচুয়া থেকে বাড়িতে এসে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পরে। রাত সাড়ে ১২টার সময় বুক ব্যথা শুরু হলে রাত ১টার সময় নিজ বাড়ীতে তার মৃত্যু হয়।

পরিবারের ধারনা অতিরিক্ত তাপদাহে হিটস্ট্রোক করেছেন।

Model Hospital

নিহতের ভাতিজা মানিক হোসেন জানান, আমার চাচা ইদ্রিস আলী গতকাল রাতে বাসায় আসলে রাত সাড়ে ১২টার সময় বুক ব্যথা শুরু হয়।

অতিরিক্ত লোডশেডিং থাকায় প্রচন্ড গরমে চাচার শরীরের থেকে ঘাম পড়া শুরু করে রাত ১টার সময় তিনি মারা যান। হিটস্ট্রোক করছে বলে আমরা ধারণা করছি।

পল্লী চিকিৎসক মনিরুজ্জামান মনির জানান, ইদ্রিস আলীর অসুস্থ হয়েছে বলে তার পরিবারের লোকজন আমাকে ফোন দিলে,গিয়ে দেখি তিনি মারা গেছেন।

অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে বা হিটস্ট্রোকে তার মৃত্যু হতে পারে বলে পল্লী চিকিৎসক জানান।

ইউপি সদস্য মানিক হোসেন জানান,ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে ব্যবসা করে আসছেন।

তার ঘরে স্ত্রী, ১ ছেলে ৪ মেয়ে রয়েছে। হঠাৎ গত সোমবার রাতে শুনতে পাই ইদ্রিস আলী অতিরিক্ত গরমে হিটস্ট্রোক মারা গেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital