বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তীব্র তাপদাহে ছেংগারচর পৌর মেয়রের উদ্যোগে শরবত বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৮:২৮ পিএম
তীব্র তাপদাহে ছেংগারচর পৌর মেয়রের উদ্যোগে শরবত বিতরণ

তীব্র গরমে ও তাপদাহে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষ ও পথচারীদের মাঝে ছেংগারচর পৌরসভা মেয়র আলহাজ্ব লায়ন মোঃ আরিফ উল্লাহ সরকারের উদ্যোগে লেবুর শরবত বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে পৌরসভার ছেংগারচর বাজার‌ ও আশপাশের এলাকাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থানরত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে এই লেবুর ঠান্ডা শরবত বিতরণ হয়।

ব্যাটারি চালিত অটোচার্জার ভ্যান চালক শামীম জানান, কর্মের জন্য বাহিরে আসতেই হয়।

এই প্রচন্ড গরমে আমাদের ভ্যান চালাতে খুব কষ্ট হলেও জীবিকার তাগিদে তীব্র রোধে বের হতে হয়।তিনি পৌর মেয়রের এমন ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়ে এই ঠান্ডা লেবু শরবত পান করতে পেরে খুব শান্তি পেয়েছেন।

Model Hospital

পথচারী সাজ্জাদ জানান,কাজে এসেছিলেন পৌর শহরে। এই লেবুর ঠান্ডা শরবত পানে বেশ স্বস্তি ফিরে পেলেন।

পৌর মেয়র আলহাজ্ব লায়ন মোঃ আরিফ উল্লাহ সরকার জানান, কয়েকদিন ধরে বাড়ছে তাপপ্রবাহ।তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাই তাদের কথা ভেবেই শরীর শীতল রাখার জন্য লেবুর রস মিশ্রিত ঠান্ডা পানিতে শরবত করার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তীব্র গরমে পথচারীদের সতেজ রাখতেই আমার এই উদ্যোগ।

তিনি এই গরমে বিনা প্রয়োজনে কাউকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেন।

এসময় পৌর কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।