বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কাপ-পিরিচ প্রতীকে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৯:৪৩ পিএম
মতলব উত্তরে কাপ-পিরিচ প্রতীকে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ
মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস কাপ-পিরিচ প্রতীকে উপজেলার চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিকাল ৫ টায় উঠান বৈঠক ও সাহেব বাজারে সন্ধ্যা ৭ টায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও আরো কয়েকটি স্থানে গণসংযোগ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, এবার ইভিএম ভোটিং পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হবে। যার যার ভোট সে সে দিবে। কারো হুমকি ধামকিতে আপনারা ভয় পাবেন না। এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মুক্ত করে দিয়েছেন।
যেকেউ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে এবং সুষ্ঠু ভোট হবে। আপনারা জানেন সুষ্ঠু ভোট হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো।
তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে কাপ-পিরিচ মার্কায় একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। তাহলেই আপনাদের জয় হবে।
একটি স্বার্থন্বেশী মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উঠে পড়ে লেগেছে। তাদের থেকে সকলকে সাবধান থাকতে হবে।
সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital