শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভার মান্নান কাউন্সিলরের বাড়ি ও কার্যালয় ভাঙচুর

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪, ৯:৪৫ পিএম
ছেংগারচর পৌরসভার মান্নান কাউন্সিলরের বাড়ি ও কার্যালয় ভাঙচুর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান বেপারীর বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

৩০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ঘনিয়ারপাড় এলাকায় এ তান্ডব চালায় আমির হোসেন মোল্লা, রাজিব, নূরে আলম, নাছির, রহম উদ্দিন, নূর নবী ও মিজান মোল্লাসহ আরো অনেকে।

হামলাকারীরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান বেপারীর কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান বেপারীর ভাই বজলুল গনি বেপারী বিল্ডিংয়ের গ্লাস, দরজা, সুমন বেপারীর দুটি ঘরসহ বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

Model Hospital

ছেংগারচর পৌরসভার দুই বাবের নির্বাটিচত ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান বেপারী বলেন, হামলাকারীরা এলাকায় সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় তারা বিভিন্ন নিরীহ মানুষের উপর আক্রমন করে লুটপাট করে আসছে।

মঙ্গলবার সন্ধ্যায় আমার অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান, আমার ভাই বজলুল গনি ও সুমন বেপারীর বাড়িতে হামলা করে তাদের বাড়ি-ঘর ভাঙচুর করেছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital