শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৭:০১ পিএম
চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।

১ মে সোমবার বিকালে চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে শপথচত্বরে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, ১মে শ্রমিকরা তাদের অধিকার আদায়ে রক্ত দিয়েছে। পৃথিবীর দেশে দেশে শ্রমিকরা এখনো ঘাম-শ্রম আর রক্ত দিয়ে যাচ্ছে। তবুও পৃথিবীর অনেক দেশেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি।

তিনি বলেন, আমাদের বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেছে। অখচ এদেশের শ্রমিকরা আজো সবচেয়ে বেশি অবহেলিত। শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা প্রতিটা মুহূর্ত শোষণের শিকার হচ্ছে। অথচ আমাদের দেশের সরকার সারাক্ষণ শুধু উন্নয়নের কথা বলে যাচ্ছে। সরকার মানুষকে পদ্মা সেতু, মেট্রো রেলের গল্প শোনায়।

Model Hospital

অথচ আমরা পত্রিকা খুলে দেখতে পাই ক্ষুধায় জ্বালায় মা তার শিশু সন্তানকে বিক্রি করে দিচ্ছে। কিস্তির টাকা শোধ করতে না পেরে অটোচালক আত্মহত্যা করে। যে দেশের খেটে খাওয়া শ্রমিকরা জীবন জীবিকার নিশ্চয়তা পায় না, সে দেশের সরকারের মুখে এমন উন্নয়নশীল রাষ্ট্রের গল্প মানায় না।

তিনি আরো বলেন, এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে না। তাই ইসলামী ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে ইসলামী শ্রমিক আন্দোলনে যোগ দিয়ে শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করাতে হবে।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর শাখার সহ-সভাপতি মাওলানা বোরহানউদ্দিন, সাধারণ সম্পাদক সাধারণ মো. মহিবুল্লাহ বেপারী, সাবেক জেলা ছাত্র নেতা মাওলানা হেলাল আহমাদ, জেলা শ্রমিক নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মো. শফিকুল ইসলাম রাজু, মতলব উত্তর উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম প্রধানিয়া, কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, হাইমচর উপজেলা শ্রমিক আন্দোলনের সদস্য মোহাম্মদ মুক্তার হোসাইন প্রমুখ।

শ্রমিক সমাবেশ শেষে শপথচত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। এতে ইসলামী শ্রমিক আন্দোলন জেলা, উপজেলা ও ইউনিয়নসহ বিভিন্ন ইউনিট থেকে আগত শত শত নেতা-কর্মী অংশ নেন। তাদের অংশগ্রহণে  বর্ণাঢ্য র‍্যালীটি শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে শহরের বাসস্টেশন ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital