বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

কচুয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৯:৩৬ পিএম
কচুয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

তৃতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে অনুষ্ঠিতব্য কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

০২ মে ২০২৪ ইং বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে অনলাইনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শাহজাহান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আইয়ুব আলী পাটওয়ারী, কচুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. মো: মাঈন উদ্দিন, বর্তমান ভাইস চেয়ারম্যান মো: মাহবুব আলম ও ফয়েজ আহমেদ।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ: জব্বার বাহার, কচুয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ শাহ জালাল, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য মো: জোবায়ের হোসেন ও মোহাম্মদ রাকিবুল হাসান।

Model Hospital

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন, উপজেলা যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক আমেনা আক্তার, চাঁদপুর জেলা কৃষক লীগের সদস্য জ্যোৎসনা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, শ্যামলী বেগম ও কুলসুমা আক্তার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital