বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি মমিন খান, সম্পাদক শোয়েব মৃধা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৯:৩৯ পিএম
কুমিল্লা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি মমিন খান, সম্পাদক শোয়েব মৃধা

উৎসবমুখর পরিবেশে কুমিল্লা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপণার মধ্য ১৭০ জন ভোটারের মধ্যে ১২৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেন।

নির্বাচন শেষে বিকাল চারটায় প্রধান নির্বাচন কমিশনার সাহেদুল হক মোর্শেদ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব এম আই মমিন খান ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ৩৯ ভোট।

Model Hospital

সাধারণ সম্পাদক পদে শোয়েব মৃধা পেয়েছেন ৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্রী বাদল চন্দ্র সাহা। তিনি পেয়েছেন ৪৪ ভোট।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মাসুদ খান, সহ সভাপতি সংকর কুমার পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মোঃ আকাশ, কোষাধক্ষ্য মোঃ আনোয়ার হোসেন দুলাল, সহ কোষাধ্যক্ষ শ্রী খোকন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোক্তার খান, দপ্তর সম্পাদক মোঃ হাশেম গাজী, সহ দপ্তর সম্পাদক দ্বীন ইসলাম পলাশ, ও কার্যকরী সদস্য পদে নজরুল ইসলাম, শাহীনুল ইসলাম, রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন, শাকিল আহমেদ, মোঃ সুমন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, শিবু ভান্টা, মোহাম্মদ আলী হোসেন, সরদার মোঃ আজিজ ও আব্দুল কুদ্দুস মিয়া।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital