বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার সফিবাদ মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৯:৪৫ পিএম
কচুয়ার সফিবাদ মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

কচুয়ার সফিবাদ ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সম্মেলন কক্ষে সফিবাদ আল ফালাহ সমাজ উন্নয়ন সংঘের আয়োজনে ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী পাঞ্জাবী ,টুপি ,লুঙ্গি,হিজাব ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কচুয়ার কৃতি সন্তান বিআরবি ক্যাবলস ইন্ড্রাস্টিজ লি:এর পরিচালক (সেলস)বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম রনি।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেন্ট কালেক্টর ইনচার্জ সমাজ সেবক সাজেদুল হাসান কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তবে রফিকুল ইসলাম রনি বলেন-কচুয়া মানুষের পাশে দাঁড়ানোই আমার নৈতিক দায়িত্ব মনে করি।

এলাকার কৃতি সন্তান সাজেদুল হাসানের দাওয়াতে এই মাদ্রাসার অনুষ্ঠানে এসেছি। এ ক্ষুদে শিক্ষার্থীরা একসময়ে কোরআনে হাফেজ হয়ে এলাকার সুনাম উজ¦ল করবে।

Model Hospital

সামাজিক দায়বদ্ধতার কারনে কচুয়ায় সামাজিক সংগঠনের সাথে থেকে মানুষের কল্যানে কাজ করছি । একজন সামাজিক মানুষ হিসেবে আমি সব সময় কচুয়ার মানুষের সেবা করে যেতে চাই।

সংগঠনের সদস্য শরীফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও ইউপি সদস্য জাকির হোসেন মোল্লা,সমাজ সেবক মো: লনী মিয়া মাষ্টার ও ছাত্রলীগ নেতা সোহেল মাহমুদ প্রমূখ।

আলোচনা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী,পাঞ্জাবী, লুঙ্গি ,টুপি ,হিজাব ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ সময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার, উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সৌরভসহ শিক্ষক শিক্ষার্থী ,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital