মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে মোহাম্মদ মানিক চেয়ারম্যান নির্বাচিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪, ১০:০২ পিএম
মতলব উত্তরে মোহাম্মদ মানিক চেয়ারম্যান নির্বাচিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এই উপজেলায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

বুধবার (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের মিলনায়তনের ফলাফল ঘোষণা কক্ষ থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

মতলব উত্তরে ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মানিক দর্জি। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের গাজী মুক্তার হোসেন পেয়েছেন ২০ হাজার ৯২ ভোট। আর বর্তমান চেয়ারম্যান এমএ কুদ্দুস পেয়েছেন ১৫ হাজার ১৫৮ ভোট।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজ নির্বাচিত হন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাভলী চৌধুরী। এখানে মোট ভোটার ২ লাখ ৭৮ হাজার। এর মধ্যে গড় ভোট পড়েছে ২৪.০৮ শতাংশ।

Model Hospital

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর (ছেলে) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Model Hospital