শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিমানের জাল টিকেট বিক্রি করে সাদরা দরবারের পীর মিশকাতের মাসে আয় কয়েক লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১১:৫৭ পিএম
বিমানের জাল টিকেট বিক্রি করে সাদরা দরবারের পীর মিশকাতের মাসে আয় কয়েক লাখ টাকা

হজ্জ ও ওমরা ট্রাভেলস এজেন্সি ব্যবসায়ী কে টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। এরই মধ্যে হজ্জের টিকেট নিয়ে প্রতারণার দায়ে পুলিশে হাতে আটক হয়েছে চাঁদপুরের হাজীগঞ্জের সাদরা দরবার শরীফের পীর আল্লামা ডক্টর খাজা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।

বিভিন্ন সময় লোভনীয় অফারের প্রচারণা চালাচ্ছে তার অনুসারি বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনের মাধ্যমে (ইমাম মুয়াজ্জিন তার প্রতারণা সম্পর্কে অবগত নয়)। নামি দামী গাড়ী হাকিয়ে চলেন সড়কে। তার এসব বেশবুশ দেখে তার কাছে আসে সাধারণ মানুষ হজ্জের টাকা জমা দিতে। আর হজ্জের টিকেটের নামে পীরের লেবাসে সে সাধারণ হজ্জ যাত্রীদের সাথে প্রতারণা করে প্রতি মাসে আয় করছে ৫/৬ লাখ টাকা।

এসব প্রচারণার ফাঁদে পা দিয়ে অনেক নামীদামী ট্রাভেলস ব্যাবসায়ী তার সঙ্গে যোগাযোগ করেন। এই প্রতারণায় পড়েন ওয়ালিয়া এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সীর চেয়ারম্যান মো: অলিউল্লাহ ভূইয়া (৪২), তিনি তার সাথে এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করেছিলেন লেনদেন।

অনলাইনেই দেওয়া হচ্ছে এয়ার টিকিট। কিন্তু ফ্লাইটের দিন বিমানবন্দরে গিয়ে হজ্জ যাত্রীরা বুঝতে পারছেন তার টিকিটটি ভুয়া। এভাবে মানুষকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সাদরা দরবার শরীফের বাকিবিল্লাহ মেশকাত চৌধুরী।

Model Hospital

গত ৬ মে পুলিশ মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পারে বাকিবিল্লাহ মেশকাত চৌধুরী তার নিজ বাসায়, তখন পুলিশ তার বাসায় উপস্থিত হয়ে তার রান্না ঘরের রুমের বাক্স থেকে বের করে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রতারণার দায়ে ১ নম্বর বিবাদী বাকিবিল্লাহ মেশকাত চৌধুরী (৩৮), গ্রেফতার করেছে ডিবি, আরো বাকি তিন জনের গ্রেপ্তার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবি।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন এয়ারলাইনের ওমরাহ টিকিট কম দামে বিক্রির বিজ্ঞাপন দিতো পীর ডক্তর বাকিবিল্লাহ মেশকাত চৌধুরী। সাশ্রয়ী দামে টিকিট বিক্রির প্রলোভন দেখিয়ে টাকা নিতো। সরবরাহ করতো জাল টিকিট।

আল্লামা ডক্টর খাজা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশন এর মনোনীত প্রার্থী ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital