বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পজেলা চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক রুমি

আনারস প্রতীককে জয়যুক্ত করুন, আপনাদের সেবক হয়ে বেঁচে থাকতে চাই

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৯:২৬ পিএম
আনারস প্রতীককে জয়যুক্ত করুন, আপনাদের সেবক হয়ে বেঁচে থাকতে চাই
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ ২য় ধাপের সাধারণ নির্বাচনে শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ শিল্প উদ্যোক্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ওমর ফারুক রুমি ব্যাপক গণসংযোগ উঠান বৈঠক ও পথসভায় অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার তিনি দিনভর উপজেলার চিতোষী পশ্চিম-পূর্ব ইউপিতে আনারস প্রতীকের সমর্থনে ভোট প্রার্থনা করে ব্যাপক গন সংযোগ ও বেশ কয়েকটি উঠান বৈঠক শেষে পথসভায় বক্তব্য রাখেন।
তিনি রুমি বক্তব্য বলেন, আমি আপনাদের সন্তান, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পাশাপাশি সামাজিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করে আসছি। বিগত দিনে শাহরাস্তি উপজেলাকে স্থানীয় সাংসদ উন্নয়নের যে শিখরে পৌঁছে দিয়েছেন। আমি সেই উন্নয়ন মহাযজ্ঞের সঙ্গে নিজেকে যুক্ত করে একজন গর্বিত অংশীদার হিসেবে আপনাদের খেদমত করতে আগ্রহী। ওই হিসেবে আনারস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আপনাদের খেদমত করতে ভোট প্রার্থনা করছি। যদি আপনারা সুযোগ করে দেন। তাহলে আমি শাহরাস্তি উপজেলাকে স্থানীয় সাংসদের ও আপনাদের সহযোগিতা নিয়ে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য জনপদে রূপান্তর করে যাবো।
তিনি আরো বলেন, আনারস প্রতীক আপনাদের প্রতীক, আমিও আপনাদের সন্তান। নির্বাচনে জয় পরাজয় আছে। তবে আমার বিশ্বাস আমি আপনাদের সহযোগিতায় সমর্থনে জয়ী হবো। ভাগ্য নির্ধারণী খেলায় হেরে গেলও আপনাদের পাশে একজন নগণ্য সেবক হিসেবে  থাকবো। আপনারা আমার এই নির্বাচনে যদি পাশে থাকেন ও দোয়া – সমর্থন করে যাবেন, এটাই আমার বিশ্বাস।
ওইদিন বিকেলে চিতোষী পশ্চিম ইউপির নুনিয়া সপ্রাবির মাঠে ও সন্ধ্যায় উঘারিয়া মিজান মেম্বারের বাড়ির পৃথক দুটি  উঠান বৈঠকে তিনি এ কথাগুলো বলেন।
এ সময় মাইন উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ইউসিসি উবির শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম দীপু, কেন্দ্রিয় তাঁতীলীগ নেতা মোঃ হেলাল উদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মান্নান বেপারী, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শাহ মোহাম্মদ এনামুল হক কমল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাহফুজুল কবির, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মাস্টার সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট জন, আনারস প্রতীকের কর্মী সমর্থক ভোটারসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিত ছিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital