বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে শতাধিক পরিবার পেল জেলা পরিষদের টিউবওয়েল

মোশাররফ হোসেন নয়ন, হাইমচর প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৫:৫৪ পিএম
হাইমচরে শতাধিক পরিবার পেল জেলা পরিষদের টিউবওয়েল
চাঁদপুর জেলা পরিষদ সদস্য মোঃ খুরশিদ আলম এর প্রচেষ্টায় ও উপজেলা চেয়ারম্যান নূর পাটওয়ারীর সহযোগিতায় এডিপির বিশেষ বরাদ্দ হতে  হাইমচর উপজেলার হাইমচর, নীলকমল ও গাজীপুর ইউনিয়ন জনপ্রতিনিধি ও গন্যমান ব্যাক্তিদের মাধ্যমে নদী ভাঙ্গা পরিবারের সুপেয় পানি সরবরাহের  জন্য ১শ’ পরিবারে শ্যালো টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
 পাশাপাশি টিউবওয়েল বোরিং ও পাকা করনও করে দিয়েছেন জেলা পরিষদ সদস্য খুরশিদ আলম।
 এর পূর্বে প্রায় শতাধিক টিউবওয়েল, স্যানেটারী টয়লেট সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় সাহেবগঞ্জ বাজারে হাইমচর ইউনিয়ন এর উপকারভোগীদের মাঝে বিতরণ কার্যক্রম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য খুরশিদ আলম  শিকদার।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর মেম্বারগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital