বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হুমকি ধমকিতে ভীত হবেন না : অ্যাডি.এসপি সোহেল মাহমুদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ২:৩৭ পিএম
হুমকি ধমকিতে ভীত হবেন না : অ্যাডি.এসপি সোহেল মাহমুদ

ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের ৪৮ প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।

এস. এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের ৪৮ প্রার্থীর সাথে আইন শৃঙ্খলা ও আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারী শনিবার বিকেলে উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া হাজেরস হাসমত ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ, ফরিদগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম।
তিনি বলেন, চাঁদপুর জেলার ৮টি উপজেলার মধ্যে ৫টি উপজেলার নির্বাচন ইতোমধ্যে শেষ হয়ে গেছে।
রুপসা দক্ষিণ ইউনিয়নেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো হুমকি ধমকিতে ভীত হবেন না। নির্বাচনের দিন ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সকলে সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, প্রতিটা প্রার্থী ভোটারদের কাছে যাবেন। প্রার্থী ও জনগনের মধ্যে সু-সম্পর্ক তৈরি করবেন। কোথায়ও আইনের ব্যক্তয় ঘটলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। আগামী ৫ জানুয়ারী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তদন্ত (ওসি) বাহার মিয়া, বিট অফিসার এস.আই বরকত উল্লাহ ছাড়াও চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪৮ জন প্রার্থীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।