শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মনিরের জন্য ভোট চেয়েছেন জাহিদুল ইসলাম রোমান

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৯:৩৫ পিএম
ফরিদগঞ্জে মনিরের জন্য ভোট চেয়েছেন জাহিদুল ইসলাম রোমান

চাঁদপুরের ফরিদগঞ্জে ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে আসছে ২৯ মে অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে (তালা প্রতীকের) প্রার্থী আকবর হোসেন মনিরের পক্ষে ভোট চেয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

শুক্রবার (২৪ মে) দুপুরে ফরিদগঞ্জের ডাক বাংলো এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, আমার ছোট ভাই আকবর হোসেন মনির ইতোমধ্যে তার নীতি আদর্শ ও গুণাবলি প্রকাশের মাধ্যমে সবাই মুগ্ধ করেছে। তাই ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করে আপনাদের সেবা করার সুযোগ দিন।

আকবর হোসেন মনির আপনাদেরই কারো সহকর্মী, বড় ভাই, ছোট ভাই। তার ছাত্র জীবন থেকে আমি দেখে আসছি, আকবর হোসেন মনিরের বিতরে শ্রদ্ধাবোধ ও নেতৃত্ব দেয়ার কৌশল রয়েছে। আমার বিশ্বাস আকবর হোসেন মনিরকে ভোট দিলে সততা ও নিষ্ঠার সাথে গণমানুষের কল্যাণে আগামী দিনে সে কাজ করবে। জনগণের সেবা করার জন্য আকবর হোসেন মনিরকে একটি বার সুযোগ দিন।

Model Hospital

এসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে গণমানুষের প্রার্থী হিসেবে আকবর হোসেন মনিরের হাত উঠিয়ে (তালা প্রতীকে) ভোট চেয়েছেন অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, আওয়ামী লীগনেতা জসিম উদ্দিন মিন্টু, নুরের রহমান সুমন পাটওয়ারী, উপজেলা চাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগসহ দলমত নির্বিশেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital