বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পাইকপাড়া উত্তর ও বালিথুবা পূর্ব ইউনিয়নে গণসংযোগ ও পথসভায়

ফরিদগঞ্জকে স্মার্ট উপজেলায় পরিনত করতে আমার প্রচেষ্টা থাকবে : খাজে আহমেদ

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪, ৮:০৮ পিএম
ফরিদগঞ্জকে স্মার্ট উপজেলায় পরিনত করতে আমার প্রচেষ্টা থাকবে : খাজে আহমেদ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি মাছ মার্কার সমর্থনে উপজেলার পাইকপাড়া উত্তর ও বালিথুবা পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা ও আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ- কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
রোববার (২৬ মে) বিকেলে তিনি পাইকপাড়া উত্তর ইউনিয়নের চৌরঙ্গী বাজার, কড়ৈতলী বাজার, কড়ৈতলী চৌরাস্তা, জামতলা ও বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারী বাজার ও বালিথুবা বাজারে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ব্যাপক গণসংযোগ করে দোয়া এবং  চিংড়ি মাছ মার্কায় ভোট চান।
ফরিদগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলায় পরিনত করার লক্ষ্যে প্রত্যয় ব্যক্ত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদার বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলায় পরিনত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের আন্তরিকভাবে রেখে যাওয়া কাজগুলো থেকে যাবে। তাই জনগণের জন্য কাজ করতে হবে। কারণ এই দেশটা আমাদের সবার।
সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। উন্নয়নরে ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদশে বিনির্মিাণে আসন্ন উপজলা পরিষদ নির্বাচনে আপনারা যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন। সকল ভেদাভেদ ভুলে নেতকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
তিনি আরও বলেন, জীবনের শেষ সময়েও যেন আপনাদের সাথে পাশে থাকতে পারি। সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে আগামী ২৯ মে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি চিংড়ি মাছ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
এসময় চিংড়ি মার্কার স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে নির্বাচনী গণসংযোগ ও পথসভা।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।