রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ব্যাচ '৯৪ পক্ষ থেকে নবনির্বাচিত

চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. হুমায়ূন কবির সুমনকে সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৯:৩৪ পিএম
চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. হুমায়ূন কবির সুমনকে সংবর্ধনা
বন্ধুত্বের বন্ধনে আমরা এক ও অভিন্ন “এই শ্লোগানে  ৯৪ ব্যাচ বন্ধুদের পক্ষ থেকে বন্ধু  চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ূন কবির সুমনকে সংবর্ধনা দিয়েছে।

৩১ মে (শুক্রবার) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ৯৪ ব্যাচ চাঁদপুরের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল বন্ধুদের সাথে হেঁটে হেঁটে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সকল বন্ধুরা বন্ধু নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ূন কবির সুমনকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর উপস্থিত সকল বন্ধুদের মিষ্টি ও পিঠা দিয়ে আপ্যায়িত করা হয়।

Model Hospital

এ সময় শুভেচ্ছা বক্তব্যে অ্যাডঃ হুমায়ূন কবির সুমন বক্তব্যে তিনি তাঁর নির্বাচন কালীন সময়ে সকল বন্ধুরা যে যার অবস্থান থেকে তাঁকে নানা ভাবে সহযোগিতা করা এবং নির্বাচনে তাকে বিজয়ী করতে ভোটারদের কাছে গিয়ে তাঁর পক্ষ থেকে ভোট চাওয়ার জন্য সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আগামীতে সকল ভালো কাজে বন্ধুদের পাশে থাকার আহবান জানান।

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০২ এম
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনার সময় পৌর ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্তকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহিম আহমেদ প্রান্তকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।

তবে মাহিম আহমেদ প্রান্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না এবং গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Model Hospital