শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জিলানী চিশতী কলেজে ভর্তির বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি, ২০২২, ৪:৩৭ পিএম
জিলানী চিশতী কলেজে ভর্তির বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত

গত ১জানুয়ারী শাহতলী জিলানী চিশতী কলেজে একাদশ শ্রেনিতে ভর্তি বিষয়ে কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২১-২০২২ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তি বিষয়ে কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১জানুয়ারী (শনিবার) দুপুরে কলেজের সভাকক্ষে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ভর্তি বিষয়ে দিক-নির্দেশনা বক্তব্যে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবারও অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা। কলেজেই শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির জন্য আবেদন ও ভর্তি হতে পারবে। আমরা সে ব্যবস্থা করব।

শিক্ষামন্ত্রী ডা:দীপু মনির নেতৃত্বে শিক্ষামন্ত্রনালয় করোনাকালে সফল হয়েছে ।কম সিলেবাসে এসএসসি পরীক্ষা সফল হয়েছেন । পরীক্ষা মহাখুশী। সরকার শিক্ষা ব্যবস্থায় অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন ।

Model Hospital

তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে কলেজের শিক্ষক ও গভনির্ং বডি সমন্বয় করে কাজ করতে হবে । অভিভাবক ও শিক্ষার্খীদের সাথে যোগাযোগ করতে হবে । এ বছর স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির ফলাফল সাফল্যজনক । প্রয়োজনে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের সহযোগিতা নিতে পারেন । গভনির্ং বডি থেকে নতুন একাদশ শিক্ষার্থীদের সকল সুযোগ -সুবিধা নিশ্চিত করা হবে ।উপবৃত্তি থেকে শুরু করে অসহায় গরীব ছাত্র-ছাত্রীদের বিশেষ সুবিধা দেওয়া হবে । গরীব ছাত্র-ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব আমি নিবো ।অর্থেও জন্য কারো লেখাপড়া বন্ধ হবে না ।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, প্রভাষক মাওলনা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রদর্শক মো: মঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মো: মনজুরুল আলম পাটওয়ারী, সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীর চর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসানসহ অন্যান্যরা।

মতবিনিময় সভার পৃর্বেই কলেজের শিক্ষকদের পক্ষ থেকে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেন । এ জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital