রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের আয়োজনে হুমায়ুন কবির সুমনকে সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৮:৪২ পিএম
চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের আয়োজনে হুমায়ুন কবির সুমনকে সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১২ জুন) বিকালে চট্টগ্রাম আগ্রাবাদ সৌদি বাংলা রেস্টুরেন্টে চট্টগ্রাম চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের আয়োজনে এ সংবর্ধনা করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদরউপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কোভিদ সুমন বলেন, জনগণ ভোট দেওয়ায় আমি বিজয়ী হয়েছি, তাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ। এখন মানুষ যা প্রত্যাশা করবে সেটি হবে আমার কাজ। আগামী দিনে আমরা যাতে একসঙ্গে পথ চলতে পারি একসঙ্গে, সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি সেই আশা রাখছি। মহান আমাকে এই সম্মান দিয়েছেন আর তিনি এই সম্মানের মর্যাদা রাখবেন।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের  আজীবন সদস্য এনায়েত করিম, সদর উপজেলা পরিষদে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম, চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী।

Model Hospital

চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের সভাপতি আ. ন. ম শামীম হাসানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আব্দুল কাদির গাজীর সঞ্চালনায় ধন্যবাদ বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কল্যাণ পরিষদ চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মজুমদার, সহ-সভাপতি কাজী আব্দুস সোবহান, জহির হোসাইন খান, উপদেষ্টা খোকন চন্দ্র ভট্টাচার্য, কার্যনির্বাহী সদস্য লোকমান হোসেন গাজী প্রমুখ।

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০২ এম
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনার সময় পৌর ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্তকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহিম আহমেদ প্রান্তকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।

তবে মাহিম আহমেদ প্রান্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না এবং গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Model Hospital