বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

বঙ্গবন্ধু হত্যাকান্ডের মূল মাস্টারমাইন্ড ছিলো জিয়াউর রহমান : নাছির উদ্দিন আহমেদ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪, ১০:২০ পিএম
বঙ্গবন্ধু হত্যাকান্ডের মূল মাস্টারমাইন্ড ছিলো জিয়াউর রহমান : নাছির উদ্দিন আহমেদ

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠাই হয় এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে।

বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন উন্নত ভুখন্ড পেয়েছি। আন্তজার্তিক ষড়য়ন্ত্রে মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো। এ হত্যাকান্ডের মূল মাস্টারমাইন্ড ছিলো জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগের নাম ও নিশান মুছে ফেলতে চেয়েছিলো। কিস্তু আওয়ামী লীগ এদেশের গণমানুষের দল, তাই আওয়ামী লীগকে মুছে ফেলতে পারি নাই। আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের প্রতিটি সেক্টরে উন্নত করেছে।

শনিবার (১৫ জুন) রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অন্তত সুন্দর ও ঘনঘটার মধ্য দিয়ে আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো। আওয়ামী লীগ অফিসকে আমরা পবিত্র স্থান মনে করি। যার যার অবস্থান থেকে আগামী ২৩ জুন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো।

Model Hospital

জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

সভায় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, বাবু সন্তোষ দাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড, রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইমলাম মিয়াজি, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।