শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চন্দ্রকলা থিয়েটার পদক পেলেন সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব হৃদয়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৪:২১ পিএম
চন্দ্রকলা থিয়েটার পদক পেলেন সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব হৃদয়

মঞ্চের আলোয় জেগে উঠুক সাহস নিয়ে সত্য এ স্লোগানকে সামনে রেখে চন্দ্রকলা থিয়েটার পদক ২০২৪ প্রদান ও আজব বাক্স নাটকের ৩০০ তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

৫ জুলাই শুক্রবার বিকেল ৫ টায়, চন্দ্রকলা থিয়েটার ঢাকা আয়োজনে চন্দ্রকলা সম্মাননা পদক ২০২৪ এবং আজব বাক্স নাটকের ৩০০ তম প্রদর্শনী দনিয়া স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে।

এবারের চন্দ্রকলা পদক ২০২৪ পেয়েছেন চাঁদপুর শাহরাস্তি উপজেলার পৌর ১১ নং ওয়ার্ড আলোকিত কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সম্মানিত সহ-সভাপতি, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি (ভারপ্রাপ্ত) , চাঁদপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সম্মানিত সদস্য, চাঁদপুর সাহিত্য একাডেমী, রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, রোটারি ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির চাটার মেম্বার-বিশিষ্ট সাংবাদিক, নাট্যকার, নির্দেশক, কবি, অভিনেতা রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

চন্দ্রকলা থিয়েটার পদক-২০২৪ রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয় (নাট্যকার, নির্দেশক অভিনেতা, গণমাধ্যম কর্মী, প্রতিষ্ঠাতা সভাপতি-রিয়াদ বাংলাদেশ থিয়েটার) এর হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি অভিনয় শিল্পী সংঘের সভাপতি- আহসান হাবিব নাসিম, আহমেদ গিয়াস (সাধারণ সম্পাদক, বাংলাদেশ পথনাটক পরিষদ), ড. চঞ্চল সৈকত, আন্তর্জাতিক সম্পাদক- বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, সাবেক ফুটবলার ও কোচ খুশি চাকমা, তপন মজুমদার- সম্মানিত অভিনেতা, আবু আজাদ (সভাপতি, দনিয়া সাংস্কৃতিক জোট), বাবুরাম দা, সভাপতি- আদী ঢাকা সাংস্কৃতিক জোট, দনিয়া পাঠাগারের সভাপতি- মো: শাহনেওয়াজ, এইচ আর অনিক- সাধারণ সম্পাদক দনিয়া সাংস্কৃতিক জোট সহ প্রায় ২৭ টি দলের দলপ্রধানগন।

Model Hospital

পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়- চন্দ্রকলা থিয়েটার সহ সকল সাংস্কৃতিক সংগঠন, নাট্যকর্মী, গণমাধ্যম কর্মীদের তার সম্মাননা পদক উৎসর্গ করেন এবং চন্দ্রকলা থিয়েটার পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান।

জাহাঙ্গীর আলম হৃদয় উপস্থিত সকলের সামনে দেশের গণ্ডি পেরিয়ে ও প্রবাসে নাট্য চর্চার বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন।

তিনি সুস্থ ধারার মঞ্চ নাট্যচর্চার মাধ্যমে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital