শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আইন-শৃঙ্খলা সভায় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান

মাদক ও কিশোর গ্যাং বলতে কোনো শব্দ আমি আর শুনতে চাই না

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৮:৪১ পিএম
মাদক ও কিশোর গ্যাং বলতে কোনো শব্দ আমি আর শুনতে চাই না

ফরিদগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা সমন্বয় ও মাসিক উন্নয়ন সভা এবং নবাগত উপজেলা পরিষদের চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৮ জুলাই) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, বর্তমান সামাজিক অবক্ষয়ের দুটি গুরুত্বপূর্ণ সমস্যা মাদক এবং কিশোর গ্যাং এর উপদ্রব। দেশের শান্তি ও সুন্দর সামাজিক ব্যবস্থার জন্য মাদক ও কিশোর গ্যাংসহ সকল অপরাধ মোকাবেলায় সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, মাদক কারবারি ও সেবনকারীরা সমাজের বিষফোঁড়া। মাদক ও কিশোর গ্যাং বলতে কোনো শব্দ আমি আর শুনতে চাই না। এগুলো নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক ও কিশোর গ্যাংমুক্ত স্মার্ট ফরিদগঞ্জ বিনির্মাণে স্ব-স্ব অবস্থান থেকে সবাইকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আসাদুজ্জামান জুয়েল, থানার ওসি মো: সাইদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলি জিন্না, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, শাহআলম শেখ, শরীফ হোসেন খান, মাহমুদুল হাসান মিরাজ প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital