বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিদ্যালয়ের প্রধান শিক্ষককের যোগসাজশে

কচুয়ার কুটিয়া লক্ষ্মীপুর সপ্রাবি’র গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ১২:৫৪ এম
কচুয়ার কুটিয়া লক্ষ্মীপুর সপ্রাবি’র গাছ কাটার অভিযোগ

কচুয়া পৌরসভার কুটিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ উঠেছে।

১৬ জুলাই মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের প্রধান শিক্ষককের উপস্থিতিতে বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরের গাছ কেটে নিয়ে যাচ্ছে পৌর সভার ওই ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নানের লোকজন।

গাছ কাটার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন বলেন, স্কুল বাউন্ডারির ভিতরে ব্যক্তি মালিকানা জায়গায় কবরস্থান রয়েছে। ওই জায়গার মালিক কাউন্সিলর আব্দুল মান্নান । তাই আবদুল মান্নান গাছগুলি কেটেছে।

বিদ্যালয়ের জমিদাতা দাবি করে ওই এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম জানান,স্কুলের ৩৩ শতাংশের মধ্যে বাউন্ডারি ওয়ালের ভিতরে গাছ গুলো। এখানে কোন ব্যক্তি মালিকানা জায়গা নেই, প্রধান শিক্ষকের উপস্থিতিতে কিভাবে গাছগুলো কাটা হলো তা আমার বোধগম্য নয়।

Model Hospital

স্থানীয় বাসিন্দা আবু কালাম জানান,স্কুলের ভিতরের কারো ব্যক্তি মালিকানা জায়গা নেই। প্রতিষ্ঠানের গাছগুলো প্রধান শিক্ষককে ম্যানেজ করে স্থানীয় কাউন্সিলর গাছগুলি কেটেছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করছি।

বিদ্যালয়ের একাধিক অভিভাবকরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগসাজশে গাছগুলো কেটেছে,গাছ কাটার সকল দায় প্রধান শিক্ষকের উপর বর্তায়।

উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা জানান, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়টি প্রধান শিক্ষক আমাকে অবগত করেনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital