বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২, ৩:০৫ পিএম
মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
জাম্মেল প্রধান হাসিব : জমকালো আয়োজনের মধ্য দিয়ে মতলব দক্ষিণে ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ।

গতকাল ৪ জানুয়ারি বেলা তিনটায় উপজেলার  নারায়ণপুর পশ্চিম বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রিপন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশফাক চৌধুরী মাহী।

অনুষ্ঠানে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুসাইন মোহাম্মদ কচি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী হান্নান প্রমুখ।

Model Hospital

এসময় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মিয়াজী, সহ- সভাপতি সালাউদ্দিন হাওলাদার, হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক মমিন মিয়াজী, নারায়ণপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনন্দ চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন আকাশ, ছাত্রলীগ নেতা কামাল দেওয়ান, এডভোকেট আল আমিন উজ্জল, মিনার হোসেন, আফসার, মনির, ইমনসহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মীরা।

পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital