বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ টিসিবির পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৯:২৩ পিএম
ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ টিসিবির পণ্য জব্দ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খাঁনের বাড়ি থেকে ককটেল, সরকারি কম্বল ও বিজিডি চাল, টিসিবির চাল, ডাল, তেল, চিনি জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনর সহযোগীতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল ওই চেয়ারম্যানের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এসময় চেয়ারম্যানের মালিকানাধীন একটি গুদামঘর থেকে ৫০ পিচ ককটেল, সরকারি ২২০ পিচ কম্বল, বিজিডির ৯০০ কেজি চাল, টিসিবির ১২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চিনি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে জব্দকৃত মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের হেফাজতে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, স্থানীয় বাজার ব্যবসায়ী আব্দুল কাদিরসহ স্থানীয় বাসিন্দা আরো অনেকেই বলেন, চেয়ারম্যান শরীফ খান সরকারি মালামাল সঠিকভাবে বন্টন না করে নিজেই আত্মসাৎ করছে। সরকারি চাল তার মাছের খামারে ব্যবহার করে ও ডাল, তেল, চিনি চেয়ারম্যানের হোটেলে ব্যবহার করে। কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা মারধর করা হয়।
এসময় সেনাবাহিনীর সার্জন সাঈদ হোসেন, স্থানীয় ইউপি সচিব রাবেয়া,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় সমন্বয়ক হাসান, আব্দুল্লাহ আল নোমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মুঠো ফোনে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল ইসলাম জানান, আমি আপনার কাছ থেকে শুনেছি। আমি বিষয়টি যেনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য বলবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital