বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে চাঁদপুর জেলা জামায়াতের খাবার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৮:২২ পিএম
ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে চাঁদপুর জেলা জামায়াতের খাবার বিতরণ

সারা দেশে ন্যায় চাঁদপুরের সড়কে যানবাবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন শিক্ষার্থীরা ট্রাফিকের কাজটি করে যাচ্ছেন।

আর শিক্ষার্থীদের এ কাজে সহায়তা করতে শিক্ষার্থীদের পাশে এসে দাড়িয়েছে চাঁদপুর জেলা জামায়াত ইসলামি নেতৃবৃন্দ।

সোমবার (১২ আগষ্ট) দুপুরে চাঁদপুর শহরের প্রানকেন্দ্র কালীবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও সপ্তাহব্যাপী কর্মবিরতি প্রত্যাহার করে চাঁদপুরে কর্মস্থলে যোগদান পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অসিসার ইনচার্জ শেখ মোঃ মুহসীন আলম, বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির বিল্লাল হোসেন মিয়াজী, জেলা সেক্রেটারী অ্যডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, শহর জামায়াত ইসলামীর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সেক্রেটারী, বেলায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শহর শাখার সেক্রেটারী জাহিদুল ইসলাম, জামায়াত ইসলামী নেতা আব্দুস শুকুর মস্তানসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।