বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উয়ারুক রহমানিয়া উবি’র অভিবাভক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ৩:৫৩ পিএম
শাহরাস্তি উয়ারুক রহমানিয়া উবি’র অভিবাভক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অভিবাভক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।

গত ৫ ই জানুয়ারী বুধবার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংরক্ষিত মহিলা অভিবাভক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পারভিন আক্তার ১ শত ৯৫ ভোট পেয়ে নির্বাচির্ত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরজাহান আক্তার পান ১ শত ২ ভোট। নির্বাচনে ৩ শত ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, এতে ৩২ টি ভোট বাতিল বলে গন্য হয়।

৪টি অভিবাভক সদস্য পদের জন্য ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলে ও গত ২২ ডিসেম্বর ২০২১ ইং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এতে ৪ জন অভিবাভক সদস্য বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

এরা হলেন : আবদুর রহিম, মো: জাকির হোসেন পাটোয়ারী, নুর মোহাম্মদ ও গোলাম মোস্তফা।

Model Hospital

শিক্ষক প্রতিনিধি মো: জহিরুল আমিন, মোহাম্মদ মোস্তফা কামাল ও শামীমা আক্তার। প্রতিষ্ঠাতা সদস্য আবুল খায়ের, মো: জামাল হোসেন, দাতা সদস্য মো: ওমর ফারুক।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইয়ামীন, বিল্লাল হোসেন তুষার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক মো: মনির হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।