বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা

পদত্যাগের দাবীতে শাহমাহমুদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

মো. মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৭:৪৭ পিএম
পদত্যাগের দাবীতে শাহমাহমুদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এর পদত্যাগের দাবীতে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে চাঁদপুর কুমিল্লা-আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট থেকে মহামায়া পূর্ব বাজার পর্যন্ত মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা শেখ হাসিনার ফাঁসি ও এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবী করে বিভিন্ন শ্লোগান দেন।
পরে মহামায়া পূর্ববাজার সিদ্দিক মার্কেট সম্মুখে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদ।
ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মাহাবুব গাজীর নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়াজী, সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টার, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাজাজালাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, জেলা যুবদল নেতা নজরুল ইসলাম বাবলু, রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আরিফ তালুকদার, জহির বেপারী, শরিফ বৈধ্য, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হো্সেন কুসুম, ওয়াশিম হাজী, সাংগঠনিক সম্পাদক সম্পাদক মজিব ক্বারী, যুবদল নেতা বিল্লাল পাটওয়ারী, নাছির হাজী, সুজন হাজী, ফয়সাল হাজী, নজরুল ইসলাম, সুমন মিজি, এনামুল গাজী, মুকবল বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারন সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, দপ্তর সম্পাদক শাকিল গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুর আলম গাজী, যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ বেপারী, আনাছ গাজী, জুলহাস পাটওয়ারী, রাসেল গাজী, জুম্মন খানসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।