বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর হাসপাতালে জামায়াতে ইসলামীর হুইল চেয়ার প্রদান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৭:৫৭ পিএম
চাঁদপুর সদর হাসপাতালে জামায়াতে ইসলামীর হুইল চেয়ার প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার উদ্যোগে জনকল্যাণের মাধ্যমে অল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ধারবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর হাসপাতালে হুইল চেয়ার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বেলা ১২টার দিকে চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান এর কাছে চেয়ারগুলো হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আবদুর রহিম, নায়েবে আমির বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জয়েন্ট সেক্রেটারি শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সেক্রেটারি বেলায়েত হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন- আমরা বিভিন্ন সময় রোগী নিয়ে এ হাসপাতালে এসেছি। তখন দেখেছি, হাসপাতালের ভেতরে রোগী আনা-নেওয়ার জন্য পর্যাপ্ত হুইল চেয়ার নেই তখনিউ আমরা চিন্তা করি আমদের এই ক্ষুদ্র উদ্যেগ জনগণৈর কল্যাণে কাজে লাগবে।

Model Hospital

বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করছে। মানবিক কাজে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে আছে। একটি নিরাপদ, ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের কর্মতৎপরতার লক্ষ্য।

এজন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রত্যেক মহল্লায় মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে।

মানবতার সেবা ও ব্যাপকভাবে সামাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণকে জামায়াতের পতাকাতলে সম্পৃক্ত করে গণভিত্তি অর্জন করতে হবে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।