বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগে সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হকের মিষ্টি বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৮:২০ পিএম
স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগে সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হকের মিষ্টি বিতরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এতে খুশিতে সাবেক ছাত্রনেতা, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হকের উদ্যোগে সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেতে দেখা যায়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে পৌর ৭ নং ওয়ার্ডের নিশি বিল্ডিং এলাকায় সহস্রাধিক সাধারণ মানুষ, নেতাকর্মীদের মাঝে এ মিষ্টি বিতরন করা হয়।

এসময় জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক বলেন, ৭১ ঘাতকের হাত থেকে বাঙালি জাতি দেশটাকে যেমনি স্বাধীন করেছে, ঠিক তেমনি করে ২৪ সালে সৈরাচার আওয়ামী লীগ সরকারকে পতন করেছে দেশের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, যার কারনে দেশ ছেরে পালিয়েছে। তাই এই দেশ ও দেশের মানুষের রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের।

তিনি স্বৈরশাসক হাসিনা সরকারের সতীর্থ দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।

Model Hospital

এসময় এসময় চাঁদপুর ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির সরকার, জেলা তাঁতি দলের আহবায়ক আলী আহমেদ সরকার, বিএনপি নেতা দ্বীন মোহাম্মদ জিল্লু, সালাউদ্দিন সেলিম, শহর বিএনপির সহ-সভাপতি মোস্তফা মাল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয়া, বিএনপি নেতা হযরত আলী মাল, হারুন ছৈয়াল, রহিম হাওলাদার, মোহাম্মদ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।