রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার বিচারের দাবিতে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৮:৫০ পিএম
শেখ হাসিনার বিচারের দাবিতে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা, হামলা, মামলার প্রতিবাদে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে এবং ১৫ ই আগস্টকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্লাব রোডে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ পালন করেন দলীয় নেতাকর্মীরা।

এসময় চাঁদপুর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামছুল হক প্রধানীয়া, সাধারণ সম্পাদক কবির সরকার, জেলা তাঁতি দলের আহবায়ক আলী আহমেদ সরকার, বিএনপি নেতা দ্বীন মোহাম্মদ জিল্লু, সালাউদ্দিন সেলিম, শহর বিএনপির সহ-সভাপতি মোস্তফা মাল, জেলা যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক খোকা প্রধানীয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয়া, বিএনপি নেতা হযরত আলী মাল, হারুন ছৈয়াল, রহিম হাওলাদার, মোহাম্মদ বিল্লাল হোসেন, সম্রাট হোসেন, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জহির ছৈয়াল, সাধারণ সম্পাদক আমিন গাজী, ওয়ার্ড তাঁতীদল দল নেতা ইয়াসিন মাল, ছাত্রদল নেতা তুহিন খানসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তাঁরা শেখ হাসিনা ও তাঁর দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

Model Hospital

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০২ এম
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনার সময় পৌর ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্তকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহিম আহমেদ প্রান্তকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।

তবে মাহিম আহমেদ প্রান্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না এবং গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Model Hospital