রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়

নাগরিক হিসেবে সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, বরং অধিকার সমান : শেখ মুহা জয়নাল আবদিন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৭:৪৪ পিএম
নাগরিক হিসেবে সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, বরং অধিকার সমান : শেখ মুহা জয়নাল আবদিন
গতকাল তরপুরচন্ডি ইউনিয়নের আনন্দবাজার শিলবাড়িতে এবং বিষ্ণুপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
দেশের চলমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের খোঁজখবর নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার মুহতারাম সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন,তাদের কোন প্রকার সমস্যা বা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে করছেন কিনা এ বিষয়ে খোলামেলা কথা শুনেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছ থেকে। তারা বলেন না আমরা অনেক ভালো আছি আমরা কোন রকম হয়রানি বা নির্যাতনের শিকার হইনি। তবে বিভিন্ন জায়গায় গভীর রাতে ডাকাতের গুজব শুনেছিলাম এখন আর শোনা যায়নি ।
জেলা সভাপতি তাদের উদ্দেশ্যে বলেন আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু বুঝিনা আমরা বুঝি আপনারা এ দেশের নাগরিক ,নাগরিক হিসেবে আমার আপনার অধিকার সমান ,আপনারা আক্রান্ত হওয়া হওয়া মানে আমরা আক্রান্ত হওয়া। আর বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘকালের ঐতিহ্য তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা সামাজিক বন্ধন অটুট রাখতে চাই। আপনাদের কোথাও কোন সমস্যা হলে কিংবা নিরাপত্তাহীনতায় ভুগলে আমাদের স্বেচ্ছাসেবক দের সাথে যোগাযোগ করবেন এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দুষ্কৃতিকারীর তথ্য দিতে পারলে তার ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশাসনের সহযোগিতায় আপনাদের পাশে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ।
হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খোকন শীল,রণুশীল,ডাক্তার সঞ্জয় শীল ও রাজীব শীলসহ  বাড়ির অন্যান্য লোকজন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শাখার সহ সংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নূরী, জেলা অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন জেলা সহ প্রচার সম্পাদক এইচএম নিজাম ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত মাওলানা আল আমিন, মাদরাসান উল্লাহ, যুব নেতা মোহাম্মদ সেলিম হোসাইন , মোঃ মনির গাজী আহসান বন্দুকশি সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ প্রমূখ।

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০২ এম
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনার সময় পৌর ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্তকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহিম আহমেদ প্রান্তকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।

তবে মাহিম আহমেদ প্রান্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না এবং গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Model Hospital