রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পৌরসভা সংস্কার করলো পূর্ণয়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১০:১৫ পিএম
চাঁদপুর পৌরসভা সংস্কার করলো পূর্ণয়

নতুন উদ্যমে কাজ শুরু করে ‘পূর্ণয়’ সদস্য ও স্বেচ্ছাসেবীরা। স্বৈরাচার শাসনের পতনের পরবর্তী সময়ে ভাংচুর, অগ্নিকাণ্ডসহ নানান অরাজকতা দেখা দেয়।

পূর্ববর্তী শাসকদের উপর জেদ ও ক্ষোভ থেকে জনতা নানান সরকারি সম্পদ বিনষ্ট করে।

তন্মধ্যে চাঁদপুর পৌরসভার মুল অফিস উল্লেখযোগ্য। আগুন দেয়া, ভাঙচুর ইত্যাদি মেরামতের দায়িত্ব তুলে নেয় ছাত্রসমাজের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পূর্ণয়’।

গতকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ চলে তাদের নতুন পরিকল্পনা ‘রিফর্মিং চাঁদপুর’ এর। জ্বলন্ত ম্যুরাল পরিস্কার, ভাস্কর্য সংস্কার, গাছ লাগানো, শহর পরিস্কার ইত্যাদি এই প্রকল্পের অংশ। ইতোমধ্যে চাঁদপুর প্রফেসর পাড়া থেকে মাঝি বাড়ি রোডে পরিস্কার কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

Model Hospital

আগামী দিনেও তাদের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

পাশাপাশি শহরবাসীকে তাদের এই সুন্দর উদ্যোগে পাশে থাকার আহ্বান ও সহযোগীদের ধন্যবাদও জানিয়েছেন তারা।

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০২ এম
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনার সময় পৌর ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্তকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহিম আহমেদ প্রান্তকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।

তবে মাহিম আহমেদ প্রান্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না এবং গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Model Hospital