বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

দীপু মনির আটকে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম কাজী জুয়েলের মিষ্টি বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:১১ পিএম
দীপু মনির আটকে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম কাজী জুয়েলের মিষ্টি বিতরণ

সাবেক মন্ত্রী ডাঃ দীপু মনি আটকের খবরে চাঁদপুর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মিস্টি বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা ইব্রাহিম কালী জুয়েল।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি গ্রেফতার হওয়ার খবরে মঙ্গলবার ২০ আগষ্ট দিনভর পুরানবাজার ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে মিস্টি বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা ইব্রাহিম কালী জুয়েল।

মিষ্টি বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে চাঁদপুর জেলার স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম কাজী জুয়েল বলেন, অবৈধ হাসিনা সরকারের আমলে দীপু মনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন। আমাদের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে। উন্নয়নের নামে অর্থ লুটপাট করেছে। আমরা তার কঠিন বিচার চাই।

তিনি বলেন, বিএনপি সব সময় ন্যায় বিচারের পক্ষে। কিন্তু গত ১৬ বছর শত শত মামলা হামলা নির্যাতন করে আমাদেরকে মজলুম হিসেবে দমিয়ে রেখেছে। তাই বর্তমান সরকারের কাছে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি। সাবেক মন্ত্রী দীপু মনিসহ সকল অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন এমনটাই প্রত্যাশা।

প্রসঙ্গ: পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আলোচিত সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির আটকের খবর ছিল ‘টক অব দ্যা চাঁদপুর’। গত ১৬ বছর দীপু মনির প্রত্যক্ষ মদদে শত শত মামলা হামলাসহ নির্মম নির্যাতনের শিকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আটকের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

Model Hospital

এসময় দলীয় শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।