রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর মডেল থানায় নবাগত ওসি আলমগীর রনি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৩ পিএম
চাঁদপুর মডেল থানায় নবাগত ওসি আলমগীর রনি

চাঁদপুর সদর মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন পেয়েছেন মো: আলমগীর হোসেন।

২৯আগস্ট (বৃহস্পতিবার) চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে মো: আলমগীর হোসেনকে চাঁদপুর সদর মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

এর আগে তিনি মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁদপুর সদর মডেল থানার বিদায়ী ওসি শেখ মুহসীন আলমের স্থলে তাকে পদায়ন করা হয়।

জানা গেছে, চাঁদপুর সদর মডেল থানার নবাগত ওসি মো: আলমগীর হোসেন দুএকদিনের মধ্যে চাঁদপুর মডেল থানায় যোগদান করবেন।

Model Hospital

আরো জানা গেছে, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন ইতিপূর্বে হাজীগঞ্জ থানায় ওসি হিসেবে অত্যন্ত সুনামের সহিত চাকুরী করেছেন। এ ছাড়াও দেশের বিভিন্ন থানায় ওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। একজন দক্ষ পুলিশ অফিসার তার সর্বত্র সুনাম রয়েছে।

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০২ এম
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনার সময় পৌর ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্তকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহিম আহমেদ প্রান্তকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।

তবে মাহিম আহমেদ প্রান্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না এবং গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Model Hospital