শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ফরিদগঞ্জ লেখক ফোরাম’র বীজ ধান বিতরণ

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৮ পিএম
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ফরিদগঞ্জ লেখক ফোরাম’র বীজ ধান বিতরণ
কৃষি বাংলাদেশের চালিকাশক্তি, কৃষক বাঁচলে বাঁচবে দেশ এ শ্লোগানে জলাবন্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ করেছে ফরিদগঞ্জ লেখক ফোরাম। সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টির কারনে জলাবন্ধতায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয় ফরিদগঞ্জের কৃষক। জলাবদ্ধতায় প্রায় সকল ধরনের ফসলের উৎপাদন ব্যাহত হয়। সকল কৃষকের বীজ তলা নষ্ট হয়ে যায়। কৃষক যখন দিশেহারা তখনই ফরিদগঞ্জ লেখক ফোরামের এমন ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করে।
জলাবন্ধতার কারনে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় উপজেলার মানুষের নিজস্ব খাদ্য ভান্ডারে সংকট দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। ফরিদগঞ্জ উপজেলার কৃষকদের প্রধান উৎপাদিত ফসল হচ্ছে ধান। সেই চিন্তা থেকে ফরিদগঞ্জ লেখক ফোরাম খাদ্য সংকট যেন না দেখা দেয় তাই বীজ ধান বিতরণ করা হয়।
৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে আইফা মিলনায়তনে উপজেলার কৃষকদের মাঝে ৫০০ কেজি বীজ ধান বিতরণ করা হয়। বীজ ধান বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার।
তিনি তার বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র এই আয়োজনটি ছিলো সম্পূর্ণ ব্যতিক্রম। ইউনিক এই আইডিয়ার জন্য কর্তৃপক্ষ ধন্যবাদ পেতেই পারে। ৫০০ কেজি বীজে প্রায় ৭ শত মানুষের এক বছরের খাদ্যের জোগান হবে। সবাই যেখানে জলাবন্ধতায় খাদ্য বিতরণ করেছে সেখানে লেখক ফোরাম কৃষকদের বীজ দিয়েছে। ভবিষ্যৎ খাদ্য সংকট দূর করার লক্ষে এই আয়োজন।’
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায়, সহ-সভাপতি আনোয়ার হোসেন সজিব’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এ এম এম টুটুল পাটওয়ারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক ফোরাম’র সাবেক সভাপতি কে এম নজরুল ইসলাম, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, সাবেক সভাপতি কাউছার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো.সাহেদ, নির্বাহী সদস্য ফরিদ আহমেদ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বাঁধন চন্দ্র শীল, তারেক রহমান তারু, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক টিটু হোসেন, নির্বাহী সদস্য আমানউল্লাহ খান ফারাবি প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital