বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৯ পিএম
ফরিদগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন ইউপি সদস্য। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ মিজি । এসময় উপস্থিত ছিলেন জিল্লুর রহমান (৯ নং ওয়ার্ড), মো. সোলেমান (৩ নং ওয়ার্ড) মো. বোরহান আহমেদ (৬ নং ওয়ার্ড) ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য খাদিজাতুল কোবরা (৪,৫,৬ নং ওয়ার্ড)। লিখিত বক্তব্যে তারা জানান, ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. মাহমুদুল হাসান মিরাজ চেয়ারম্যান নির্বাচিত হন। পরিষদের দায়িত্বভার গ্রহনের পর থেকে তিনি নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন।

আমরা ইউপি সদস্যরা এসব নিয়ে প্রতিবাদ করলে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের হুমকি-ধমকি প্রদান ও হয়রানি করতো। তিনি হোল্ডিং ট্যাক্সের ১ কোটি টাকার চেয়েও বেশি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। কাবিখা, কাবিটার দুইটি প্রকল্পেরর কাজ না করে টাকা উত্তোলন করে তাও আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। ৪০ দিনের কর্মসূচির কাজ না করে নিজস্ব বাহিনীর নামে সিম কার্ড দিয়ে টাকা উত্তোলন করেছেন। কর্মসূচির কাজের বিষয়ে ইউপি সচিবকে জিজ্ঞাসা করলে তিনি এবিষয়ে কিছুই জানেন না বলে জানান। আমাদেরকে কোন কাজ করতে দেননি তিনি। উল্টো আমাদের নামে প্রকল্প দেখিয়ে টাকা উঠিয়ে নিয়ে গেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগেরপর চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ আত্মগোপনে চলে যায়। এই পর্যন্ত তিনি একটি বারও পরিষদের মাসিক সভা করেন নি। ইউপি সদস্যদের পরিষদে কার্যালয়ে না ডেকে তার নিজস্ব সন্ত্রাসবাহিনী দিয়ে পরিষদ পরিচালনা করে পবিত্র এই পরিষদটিকে অনিয়মের আখড়া হিসেবে রূপান্তর করেছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital