সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

হাইমচরে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫২ পিএম
হাইমচরে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশন হাইমচর উপজেলা শাখার আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে হাইমচর মডেল মসজিদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশন হাইমচর উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা জুলফিকার হাসান মুরাদ এর সভাপতিত্বে ও মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মডেল শিক্ষক হাফেজ মাওলানা নাজমুল হক ফারুকীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরুষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
এসময় তিনি বলেন, যার বুকের মধ্যে কোরআন আছে তারচাইতে জ্ঞানী কেউ হয় না। যে কোরআন মুখস্ত করতে পারে আল্লাহ তাকে ঐ বেসিকটা দিয়েছে, যাতে সে কোরআনকে বুকে ধারণ করতে পারে। আমাদের মধ্যে হয়তো দুনিয়ার জ্ঞানটা বেশি। যার মধ্যে আল্লাহর জ্ঞানটা আছে সে হয়তো আখিরাতে এগিয়ে যাবে। দুনিয়াতো অনেক ছোট ক্ষনিকের। আখিরাত অনেক বড়, যার কোন শেষ নেই এবং ঐটাই চুড়ান্ত। যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন, এটা খুবই সম্মানের একটি পেশা। আপনাদের হাতেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ কেমন হবে। আপনাদের শিক্ষার আলোতে যেন ছোট ছোট শিক্ষার্থীরা দুনিয়াও আখিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। নিজেদেরকে ভাল মানুষ হিসেবে তৈরি করতে পারে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল জামান, হাইমচর থানা অফিসার ইনচার্জ এর পক্ষে এসআই মোঃ সালেহ, থানা মসজিদের ইমাম ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু ইউসুফ মিয়া, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল বেপারী, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম এবং শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জাফর মোঃ সালেহ।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’