বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ জরুরী

গাজীপুরে শুটিংয়ের নামে চলছে অসামাজিক কার্যকলাপ, অশ্লীল ভিডিও নির্মাণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৯ পিএম
গাজীপুরে শুটিংয়ের নামে চলছে অসামাজিক কার্যকলাপ, অশ্লীল ভিডিও নির্মাণ

যৌন কন্টেন্ট তৈরিতে ফেসবুক ও ইউটিউব এ রয়েছে হাজারের ও বেশি পেজ ও চ্যানেল। সাম্প্রতিক যৌন কন্টেন্ট এর দৌরাত্ম বেড়েই চলেছে, বিভিন্ন অশ্লীল নামে এইসব পেজ তৈরি করা হয়েছে। অনুসন্ধানে পাওয়া গিয়েছে এসব কন্টেন্ট তৈরিতে গাজীপুরেই রয়েছে শতাধিক পেজ ও ইউটিউব চ্যানেল।

এসব ভিডিও তৈরিতে ব্যবহার করা হয় গাজীপুরের কোনাবাড়ির সালামের বাড়ি, হোসেনের বাড়ি, ফুলবাড়িয়া, মুক্তার মান্নানের বাড়িসহ চিহ্নিত কিছু অনুমোদনহীন শুটিং স্পট। এসব হট কনটেন্ট তৈরিতে নেওয়া হচ্ছে ১৪ থেকে ২৬ বছর বয়সের মেয়েদের। আর এসব কন্টেন্ট তৈরি করেন নামধারী কিছু প্রডিউসার ও ডিরেক্টর ।

সুধু তাই নয় সরেজমিনে গিয়ে অনুসন্ধান করে দেখা গিয়েছে এক শ্রেণির অসাধু ও বিকৃত মানসিকতার লোক অতিরিক্ত ভিউ পাওয়ার আশায় অশ্লীল সংলাপ, অভিনয় ও আপত্তিকর অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও চিত্র ধারণ করে প্রচার করছে যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই। ’ এসবের কারণে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি উঠতি বয়সী ছেলেমেয়েদের কাছে ভুল বার্তা যাচ্ছে। পাশাপাশি এসব অশ্লীল কন্টেন্ট নির্মানের পাশাপাশি মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপে তারা লিপ্ত হয়, যা মিডিয়ায় (অডিও) নামে পরিচিত।

এসব ভিডিও নির্মানের ফলে সামাজিক ভিডিও’র দর্শকের নানা প্রশ্ন। এসব কন্টেন্ট এ অভিনয় করা অভিনেতা, অভিনেত্রী ডিরেক্টর, প্রডিউসার ও ক্যামেরা ম্যানদের নাম উঠে এসেছে।

Model Hospital

অনুসন্ধানে আরও জানা যায়, নিম্নে উল্লেখিত কিছু শিল্পী সামান্য কিছু টাকার বিনিময়ে অশ্লীল ভিডিও নির্মাণ ও অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত, এরা হলেন শামীম, নজরুল, সুজন, তাইজুল, আশা, লাবনী, ছোট সাগর, ইভা, মোটা নদী, শওকত, মিন্টু, রাসেল, আরিয়ান, মেন্টাল, পাবনার সোহেল, নুরজাহান, রাখি, মমতাজ, রানী, মায়া ফারিয়া, লিমা, নদী, মোটা নদী, এসকে সোহেল, মিশু, দিলারা, হট সাথী, সাথী, ঝুমুর, মারিয়া, দোলা, মিনু, ইউসুফ, সুমাইয়া, মারিয়া চাঁদনী আক্তার, আরোহী, ফারজানা, অন্তরা, ইয়াসমিন, মুকুল, ইমরান, আঃ বাশার, হারুন, হানিফ, হান্নান, কমেডী আনিস, কমেডি হৃদয় নাইম, মোহন দাস, হট আঁখি, সপ্না, ইশারা, শাহাদত সাদা, কে এম লিলয়, রোহিঙ্গা ভাদাইমা, রেবেকা মীম, লিমা আক্তার রিতা, স্বাগতা সুমি, মোনালিসা, পায়েল, দিলদার ভাদাইমা, ফারুক, লাবনী, নীলা চৌধুরী, পাতলা খান মিজান, মিস্টি সহ আরো অনেকেই।

সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও প্রচার প্রচারণা এবং গুজব বন্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সুশীল সমাজ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital