শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের দ্বাদশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২, ৭:০০ পিএম
হাজীগঞ্জের দ্বাদশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর জেলার হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়নে হতদরিদ্র ১৫০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দ্বাদশ গ্রাম মানবসেবা ফাউন্ডেশন।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কাপাইকাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

দ্বাদশ গ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী শাহরাস্তির সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.হারুনুর রশিদ।
এ সময় দ্বাদশ গ্রাম মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টাগণ, স্বেচ্ছাসেবীগণ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে কম্বল বিতরণ করা হয়।

শীতার্তরা কনকনে শীতের মাঝে কম্বল পেয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,এবং তাদের সহযোগিতার কারনে ফাউন্ডেশনের সকল পর্যায়ের পরিচালকদের মঙ্গল কামনা করেন।

Model Hospital

শীতবস্ত্র বিতরনকালে প্রধান অতিথি অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, দ্বাদশ গ্রাম মানবসেবা ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।এভাবে সকল সেবামূলক সংগঠনকে অসহায়ের সহায় হওয়া উচিত।

দ্বাদশ গ্রাম মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, কনকনে ঠান্ডায় হতদরিদ্র মানুষ শীতের কম্বল পেয়ে মহাখুুশি। হঠাৎ করে গ্রামে শীত জেঁকে বসেছে। এখানকার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করে সহযোগিতা করতে পেরে আল্লাহর শুকরিয়াজেঁকে বসেছে। এখানকার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করে সহযোগিতা করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি।

এভাবে অসহায় মানুষের সহযোগিতায় দ্বাদশ মানবসেবা ফাউন্ডেশন যেন সবসময় এগিয়ে আসতে পারে তার জন্য উপস্থিত এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।এবং এই সুন্দর আয়োজনে সহযোগিতা করায় ফাউন্ডেশনে সকল পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়াও শীতবস্ত্র বিতরনে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital