বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২, ৭:০২ পিএম
শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার (৭-জানুয়ারি) সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুর রব মিয়ার স্মরনে বিকাল ৩ টায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলা জনতা কলেজ মাঠে নয় শতাধিক দুস্থ-সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের মাঝে কম্বল তুলে দেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ, পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

শীতবস্ত্র বিতরণের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামি লীগের সভাপতি ও নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলাল।

এছাড়া ও উপস্থিত ছিলেন ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অলি উল্লহ সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাহবুব চৌধুরী, হোসাইন মীর, নেছার পাটওয়ারী, মালিগাঁ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কউছার আহমেদ, ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য বৃন্দ, সকল ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।

Model Hospital

ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুর রব মিয়ার জামাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাজির কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।