বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর হানারচর থেকে ইউপি সচিব রোকনের বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২, ১:৫২ পিএম
চাঁদপুর হানারচর থেকে ইউপি সচিব রোকনের বিদায় সংবর্ধনা
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনকে বিদায় সংবর্ধনা এবং নবাগত সচিব মো. ফজলুল হক গাজীর বরণ করা হয়েছে।
৯ জানুয়ারি রোববার বেলা ১১টায় হানারচর ইউনিয়ন পরিষদের হলরুমে এ বিদায়-বরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছাত্তার রাঢ়ী।
চাঁদপুর জেলার কর্মদক্ষ এবং আলোচিত এই ইউপি সচিবের বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাকে বিদায় জানাতে গিয়ে কেঁদেছেন পরিষদের চেয়ারম্যান-মেম্বার সহ সকলেই। দীর্ঘদিনের কর্মস্থল থেকে বিদায় নিতে গিয়ে কেঁদেছেন বিদায়ী সচিব নিজেও।
হানারচর ইউপির হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার  সাব্বির হোসেন রিয়াদের পরিচালনায় বক্তব্য রাখেন, পরিষদের বিদায়ী সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, নবাগত সচিব মো. ফজলুল হক গাজী, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আমিনুল ইসলাম, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের সচিব ছালামত উল্ল্যাহ খান শাহিন, হানারচর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম চকিদার, পরিষদেরর স্বাস্থ্য ও পরিবার কল্যান তত্বাবধায়ক ইমাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের বিদায়ী সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন একজন দক্ষ এবং পরিশ্রমী কর্মকর্তা ছিলেন। তিনি তার মেধা, শ্রম, দক্ষতা এবং প্রাজ্ঞতার মাধ্যমে এই ইউনিয়ন পরিষদের সম্মান বৃদ্ধি করেছেন। তিনি প্রতিদিন খুব সকালে পরিষদে এসে নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন শেষে আবার বাড়িতে গিয়েও পরিষদের কাজ করতেন।
বক্তারা বলেন, করোনার দুর্যোগে তিনি চেয়ারম্যান মেম্বার এবং গ্রামপুলিশদের সাথে জনসচেতনতার পাশাপাশি মানবিক কাজ করেছেন। বিশেষ করে জাটকা ইলিশ রক্ষায় তার ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে। আমরা বিশ্বাস করি এই মানুষটি যেখানেই যাবেন, সেখানে তিনি তার কর্মের দ্যুতি ছড়িয়ে দিতে পারবেন।
এসময় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে বিদায়ী সচিব মোহাম্মাদ কুদ্দুছ আখন্দ রোকনের হাতে ভালোবাসা স্বরূপ শুভেচ্ছা স্মারক এবং উপহার তুলে দেয়া হয় । একই সাথে নবাগত সচিব মোঃ ফজলুল হক গাজীকে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে বরণ করে নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital