শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কাল সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়ের বাবার ১৩ তম মৃ’ত্যু’বা’র্ষি’কী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৩ পিএম
কাল সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়ের বাবার ১৩ তম মৃ’ত্যু’বা’র্ষি’কী

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি এবং সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব , সাংস্কৃতিক সংগঠক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর পিতা সাবেক সরকারি কর্মকর্তা মরহুম আবদুল খালেক পাটোয়ারীর ১৩তম মৃত্যুবার্ষিকী।

মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে ২৭ সেপ্টেম্বর শুক্রবার শাহরাস্তি উপজেলা নিজ গ্রাম পৌরসভা ১১ নং ওয়ার্ড আলোকিত কৃষ্ণপুর বায়তুল ফালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয়েছে।

মরহুম আবদুল খালেক পাটোয়ারীর পরিবারের পক্ষ থেকে তাহার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সকল মৃত পিতা – মাতা আত্মীয়-স্বজন সকলের জন্য একইভাবে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, মরহুম আবদুল খালেক পাটোয়ারী ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital